ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্যামেরা ভাঙচুর
সাংবাদিক পেটালেন মেহেরপুর সমাজসেবার ডিডি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:02 PM

সাংবাদিক পেটালেন মেহেরপুর সমাজসেবার ডিডি

সাংবাদিক পেটালেন মেহেরপুর সমাজসেবার ডিডি

মেহেরপুর সমাজসেবা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেরপুরে ডিবিসির জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেন।

রবিবার দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের (ডিডি) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ডিবিসি প্রতিনিধির ব্যবহৃত ক্যামেরাটি ভাঙচুর করা হয়েছে। উপপরিচালক আব্দুল কাদেরসহ কয়েকজন স্টাফ সরাসরি হামলাতে অংশ নেয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবিসির সাংবাদিক আবু আক্তার করণ জানান, সরকারি গাড়ি ব্যবহার করে নিজের বাড়ি পাবনা ও শ্বশুড় বাড়িতে যান প্রতিসপ্তাহে। এ ছাড়া তিনি নিজ চেয়ারে বসে সকলের সামনে ধূমপান করেন এবং অফিস চলাকালীন তিনি কার্যালয়ে ঘুমিয়ে থাকেন। এ ধরনের নানা অভিযোগের প্রেক্ষিতে আমার সহকর্মী জাকির হোসেনকে নিয়ে উপপরিচালকের কার্যালয়ে তথ্য সংগ্রহ ও তাঁর বক্তব্য নিতে যাই। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর গোপন কক্ষে নিয়ে আমাদের আটকিয়ে রাখেন। পরে ডিডি আব্দুল কাদের, শিক্ষানবিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত গাড়িচালক মিলনসহ বেশ কয়েকজন আমাদের মারধর করে এবং ক্যামেরা ভাঙচুর করে।

খবর পেয়ে আমাদের অন্যান্য সহকর্মীরা ও পুলিশের একটি দল গিয়ে আমাদের উদ্ধার করে।

এদিকে, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় উপপরিচালক আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, গাড়িচালক মিলন শেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত উপপরিচালক আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status