ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেকার’র বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার ৮০ কোটি টাকা ভ্যাট ফাঁকি মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 5:35 PM

বেকার’র বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার ৮০ কোটি টাকা ভ্যাট ফাঁকি মামলা

বেকার’র বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার ৮০ কোটি টাকা ভ্যাট ফাঁকি মামলা

‘মি. বেকার’র বিরুদ্ধে ৮০ কোটি ১৬ লাখ টাকা ভ্যাট ফাঁকির মামলা করেছে ভ্যাট গোয়েন্দা। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২৬৫ কোটি টাকা বিক্রয় তথ্য গোপন করে ৩৪ কোটি ৬০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেয়ার তথ্য পাওয়ার পর এই মামলা করা হয়।

রোববার ভ্যাট গোয়েন্দা এ মামলা করেছে বলে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আসিফ জামান গত ১৮ অক্টোবর তার নিজের ফেসবুক স্ট্যাটাসে উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে অবস্থিত ‘মি বেকার’র বিক্রয় কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাট চালান না দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ করেন। তিনি ওই স্ট্যাটাসে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে প্রতিকার চেয়ে উল্লেখ করেন, ভোক্তারা ভ্যাট দিলেও তা সরকার পাচ্ছে না।

এই অভিযোগ ও আরো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অভিযোগটির তদন্ত করার জন্য ভ্যাট গোয়েন্দাকে নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে গত ২০ অক্টোবর ভ্যাট গোয়েন্দার একটি দল রাজধানী তুরাগের ধোউড়ার মোকদাম আলী সরকার রোডে অবস্থিত ‘মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেড’র কারখানা ও প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। ভ্যাট গোয়েন্দার অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের হিসাব সংরক্ষণ ব্যতীত ব্যবসা পরিচালনা করছে।

এছাড়াও অনুসন্ধানের স্বার্থে টঙ্গী এলাকায় তাদের নামে খোলা দুটি ব্যাংক হিসাব তলব করা হয়। এতে তাদের ফিন্যানন্সিয়াল প্রতিবেদন পাওয়া যায় এবং এগুলো পর্যালোচনায় তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে একটি চিত্র উঠে আসে। অভিযানটির নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার এবং ফেরদৌসী মাহবুব।

পরিদর্শনকালে ভ্যাট সংক্রান্ত অন্যান্য দলিলাদি দেখাতে বলা হলে, উপস্থিত মালিকপক্ষ তা দেখাতে পারেননি এবং এগুলো সংরক্ষণ না করার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি। প্রতিষ্ঠান প্রাঙ্গণে মালিকপক্ষ নিজস্ব বাণিজ্যিক দলিলাদিও রাখেন না। এতে ভ্যাট গোয়েন্দা দলের কাছে প্রতীয়মান হয়েছে, মনগড়া ও কাল্পনিক হিসাবের ভিত্তিতে ‘মি. বেকার’ স্থানীয় ভ্যাট সার্কেলে রিটার্ন দাখিল করে আসছে। এমনকি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিযানের আগের দিন যেসব পণ্য ফ্যাক্টরি থেকে বের করেছে তার মূসক-৬.৫ চালান দেখাতে বলা হলেও তারা তা দেখাতে পারেননি।

অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় নিবন্ধিত হওয়ায় মূসক-৬.৫ এর মাধ্যমে পণ্য ফ্যাক্টরি থেকে আউটলেটে নেয়ার বিধান থাকলেও তা পরিপালন করা হয় না। একইসঙ্গে, তারা ভোক্তাদের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাট সরকারি কোষাগারে যথাযথভাবে জমা দেয়নি।

অভিযানে গোয়েন্দা দলের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত অন্য একটি ভবনের বিভিন্ন তলায় ও ছাদে অবস্থিত কর্মচারীদের থাকার কক্ষ তল্লাশি করে তাদের পুরোনো কিছু অসংগঠিত তথ্যাদি পায়। গোয়েন্দা দল সেখান থেকে এসব কাগজপত্র জব্দ করে।

পরবর্তীতে জব্দ করা এবং অনুসন্ধানের মাধ্যমে পাওয়া তথ্য ও দলিলাদির ভিত্তিতে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত সময়ে শুধুমাত্র বিক্রয়ের ওপর ৩৪ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়।

এছাড়াও ‘মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেড প্রতিষ্ঠানটির বিক্রয় এবং উৎসে কর্তন বাবদ সর্বমোট অপরিশোধিত ৪৬ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৫৩১ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়। এই অপরিশোধিত মূসকের ওপর সুদ বাবদ ৩৩ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৭২৫ টাকা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সর্বমোট ৮০ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status