ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাস্তি পেলেন সরফরাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 5:30 PM

শাস্তি পেলেন সরফরাজ

শাস্তি পেলেন সরফরাজ

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ এ আজম ট্রফিতে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে আচরণবিধি ভঙ্গ করেন তিনি। ফলে শাস্তি হিসেবে জরিমানা দিয়েছেন সিন্ধুর এই অধিনায়ক।

এর আগে গতকাল (শনিবার) ম্যাচ চলাকালীন সময়ে আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছিলেন সরফরাজ আহমেদ। এই কারণে তার বিরুদ্ধে আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গের অভিযোগ আনেন ম্যাচ রেফারি।

অপরাধ প্রমাণ সাপেক্ষে সরফরাজের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে,  'উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের সময় সিন্ধু একাদশের অধিনায়ক সরফরাজ আহমেদ বারবার অনুচিত ভাষা ব্যবহার করে আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করেছেন। এ কারণে তাকে ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে।'

এদিকে একই টুর্নামেন্টের আরেক ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে পিসিবি। তার বিরুদ্ধে আচরণবিধির লেভেল ১ এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ম্যাচ চলাকালীন সময়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। ফলে ম্যাচ রেফারি তাকে জরিমানায় আওতায় আনেন।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status