ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধুচন্দ্রিমায় যাচ্ছেন কাজল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 4:20 PM

মধুচন্দ্রিমায় যাচ্ছেন কাজল

মধুচন্দ্রিমায় যাচ্ছেন কাজল

সপ্তাহখানেক আগে বিয়েটা সেরেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এবার স্বামী কিচলুকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার কথা জানালেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্যাকিং করা ব্যাগের ছবি শেয়ার করে মধুচন্দ্রিমায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কাজল।

এর ক্যাপশনে তিনি লিখেছেন– ‘যাওয়ার জন্য প্রস্তুত’

প্যাকিং করা ব্যাগের পাশাপাশি পাসপোর্টের ছবি দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে দেখা যাচ্ছে– কাজল তার নাম থেকে আগারওয়াল বাদ দিয়ে এখন কিচলু ব্যবহার করেছেন।

প্রি-ওয়েডিং থেকে শুরু করে হলুদ, মেহেদি, বিয়ে, বিয়েপরবর্তী ফটোশুট ও ভিডিও– সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে যাচ্ছেন এ অভিনেত্রী।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status