ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাইডেনের জয়ে মার্কিন ক্রীড়া তারকাদের উচ্ছ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 4:38 PM

বাইডেনের জয়ে মার্কিন ক্রীড়া তারকাদের উচ্ছ্বাস

বাইডেনের জয়ে মার্কিন ক্রীড়া তারকাদের উচ্ছ্বাস

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ সংবাদের পর সারাবিশ্বের গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম বাইডেনের জয় আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাঁধভাঙা উল্লাসের খবর।

বাইডেনের জয়ে উচ্ছ্বসিত দেশটির ক্রীড়াঙ্গনের তারকারাও।  

চার বছর ডোনাল্ড ট্রাম্পের অধীনে অস্থির সময়ের পর গণতন্ত্রের প্রতি তাদের আস্থা ফিরে এসেছে। বাইডেনের জয়ে এমন প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা।

বাইডেনের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশে টুইটার, ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন লে ব্রন জেমস, ম্যাজিক জনসন ও মেগান র‌্যাপিনোয়ের মতো তারকা খেলোয়ারেরা।

মার্কিন বাস্কেটবল তারকা লে ব্রন জেমস টুইটারে লিখেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। উদযাপন করা যাক। তবে এখনো অনেক দায়িত্ব বাকি।

টুইটে তিনি একটি এডিটেড ছবি পোস্ট করেছেন।  যেখানে দেখা যাচ্ছে, প্রতিপক্ষ ট্রাম্পকে হারিয়ে বাস্কেটবলের ঝুড়িতে বল ফেলছেন জো বাইডেন।

ফিলাডেলফিয়া সেভেনটি সিক্স ইয়ার্সের বাস্কেটবল তারকা জো ইম্বিড লিখেছেন বেশ, আমেরিকা এই পদ্ধতিটাতেই আস্থা রেখেছে এবং একটা হয়েছে।  বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ফিরে এসেছে।

বাইডেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে টুইট করেছেন হল অফ ফেমে জায়গা পাওয়া আমেরিকান সাবেক বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন, কাইল লরিসহ অনেকে।

বাইডেনকে ভোট দেয়ায় দেশটির সব কৃষ্ণাঙ্গ নারীদের ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের হয়ে বিশ্বকাপ জেতা র্যাপিনোয়ে লিখেছেন, থ্যাঙ্ক উই ব্ল্যাক উইমেন।

উল্লেখ্য, আমেরিকার ক্রীড়া তারকাদের ট্রাম্পবিরোধী হয়ে ওঠার প্রধান কারণ হিসেবে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকে বলা হচ্ছে।  চলতি বছরের মে মাসে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চাপা দিয়ে হত্যা করলে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন। তাতে যোগ দেন দেশটির অনেক ক্রীড়া তারকা।  অনেকে জাতীয় সংগীত গাওয়ার সময় হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানালে তাদের সমালোচনা করেন ট্রাম্প।তথ্যসূত্র: টুইটার, স্পোর্টসকিডা

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status