ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অযথা কথা বলার মানুষ আমি নই : সারিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 2:10 PM

অযথা কথা বলার মানুষ আমি নই : সারিকা

অযথা কথা বলার মানুষ আমি নই : সারিকা

উপস্থাপনার অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এর আগেও বহু অনুষ্ঠানের উপস্থাপক হয়ে পর্দায় এসেছি। তবে এবারই প্রথম ধারাবাহিক কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আশা করি, পুরো যাত্রাটা রোমাঞ্চকর হবে। প্রথম রেকর্ডিংয়ের সময় নিজের মধ্যে কিছুটা জড়তা কাজ করছিল। কিন্তু কথা বলা শুরু করার পর, তা কেটে গেছে। আড্ডার ছলে অতিথিদের সঙ্গে ভালো কিছু সময় কাটিয়েছি। সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে।’

সারিকা আরও বলেন, ‘এরই মধ্যে দুটি পর্বের কাজ শেষ করেছি। প্রথম পর্বে অতিথি ছিলেন নিলয় আলমগীর ও শ্যামল মাওলা, যা ইতিমধ্যেই প্রচার হয়েছে। আর আগামী পর্বে অতিথি থাকবেন শবনম ফারিয়া ও মনোজ প্রামাণিক।’

অনেকের অভিযোগ, কাজ করতে গিয়ে আপনি হঠাৎ হারিয়ে যান। কথাটা কতটুকু সত্য? উত্তরে সারিকা বলেন, ‘শুরু থেকেই আমি কাজের ব্যাপারে খুঁতখুঁতে, এটা মোটামুটি সবারই জানা। আর অযথা কথা বলার মানুষও আমি নই। আগে একটা সময় নিয়মিত কাজ করেছি। এরপর কিছুদিনের বিরতিতে ছিলাম। তারপর থেকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। তার মানে এই না, অভিনয় থেকে হারিয়ে গেছি বা আমাকে খুঁজে পাওয়া যায় না। যদি খুঁজেই না পাওয়া যায়, তাহলে কাজ করি কীভাবে। তাছাড়া অভিনয়ের বাইরে আমারও একটা জীবন রয়েছে। আমার মেয়ের বয়স পাঁচ বছর। পরিবার-পরিজনকেও সময় দিতে হয়।’

এর মধ্যে নতুন নাটকের কাজ করেছেন? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, দুদিন আগেই বিইউ শুভর পরিচালনায় “পাসওয়ার্ড ফেরত চাই” শিরোনামের একটি নাটকের শুটিং করেছি। এতে অভিনয় করেছি টমবয় টাইপের একটি মেয়ের চরিত্রে। এ ধরনের চরিত্রে আগে কখনো কাজ করিনি। এছাড়াও আরও কিছু নাটকের কাজ করার বিষয়ে কথা চলছে।’

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status