ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাহমুদউল্লাহ করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 2:00 PM

মাহমুদউল্লাহ করোনায় আক্রান্ত

মাহমুদউল্লাহ করোনায় আক্রান্ত

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে করা করোনা পরীক্ষায় তার ফল পজিটিভ এসেছে। ফলে তার আর পিএসএলে খেলতে যাওয়া হচ্ছে না।

এ ব্যাপারে মাহমুদউল্লাহ গণমাধ্যমকে জানান, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ হওয়ায় তিনি নিজেও অবাক হয়েছেন। তিনি বলেন, 'পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজেটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরেরদিন আবার করালাম। এবারও পজেটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠান্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এ ছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।'


তিনি আরও বলেন, ‌'পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো, জানি না। কিছু করার নেই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে, ইনশাআল্লাহ। এখন যাতে আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি, সেটাই আশা করছি।'

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status