ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতারে ফেনী সঞ্চয় সমিতির মিলনমেলা
কাজী শামীম
প্রকাশ: Sunday, 8 November, 2020, 1:51 PM

কাতারে ফেনী সঞ্চয় সমিতির মিলনমেলা

কাতারে ফেনী সঞ্চয় সমিতির মিলনমেলা

কাতারে ফেনী সঞ্চয় সমিতির আয়োজনে প্রবাসীদের মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শাহনিয়া আল দোসারি পার্কে এ মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

সমিতির আহ্বায়ক এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মো. শহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. এমরান, উদযাপন কমিটির আহ্বায়ক মেজবা উদ্দিন আহম্মেদ রনি, মোকারম আলী চৌধুরী, শহিদুল্ল্যাহ হায়দার, ইয়াছিন হোসেন রুবেল, আনোয়ার হোসেন, রহিম উদ্দিন, হুমায়ুন কবির, কাজি মো. শাহাজান ভূঁইয়া, এবি এম দিদারুল আলম আরজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মুকবুল হোসেন সিআইপি, সালেহ আহমেদ খোকন, এম এম নূরু, দিলিপ কুমার ছোটন, লোকমান আহমেদ, ইউসুফ সিকদার, কাতার বাংলা প্রেসক্লাবসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন খেলাধুলা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status