ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা, ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 1:47 PM

দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা, ব্যবসায়ী আটক

দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা, ব্যবসায়ী আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে।

রবিবার সকালে নির্যাতনের শিকার ওই শিশুর মামা অভিযুক্ত ব্যবসায়ীকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। নির্যাতিত শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আটককৃত, মো.মাসুদ (২৮) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির মো.আবু বক্কর ছিদ্দিক ওরফে বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ, পরিবার ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদ ভিকটিমের বাড়ির সামনে একটি দোকন দিয়ে ব্যবসা করে আসছে। ভিকটিম মাঝে মধ্যে তার দোকানে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে আসা যাওয়া করত। গতকাল (৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে আসামি মাসুদ শিশুটিকে তার দোকানে গেলে এক প্যাকট চিপস্ দিয়ে কৌশলে তার দোকানের পাশে থাকা বসত ঘরে নিয়ে বলৎকার করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ব্যবসায়ী মাসুদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status