|
হুতিদের হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() হুতিদের হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত রোববার (০৪ অক্টোবর) হুতিদের ‘নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে’ তার মৃত্যুর তথ্য সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের নাম মো. সজিব হোসেন; তার বাড়ি কুমিল্লা জেলায় বলে মন্ত্রণালয় জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। “একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।” পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই তার পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে। “তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
