ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বলিউডে নাম লেখাতে প্রস্তুত সাইফ পুত্র ইব্রাহিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 4:00 PM

বলিউডে নাম লেখাতে প্রস্তুত সাইফ পুত্র ইব্রাহিম

বলিউডে নাম লেখাতে প্রস্তুত সাইফ পুত্র ইব্রাহিম

অভিনেতা সাইফ আলী খান। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে তার পথ ধরে বলিউডে নাম লেখিয়েছেন মেয়ে সারা আলী খান। এবার রুপালি জগতে নাম লেখাতে প্রস্তুত তার ছেলে ইব্রাহিম আলী খান।

এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, ‘মনে হচ্ছে অভিনয় ক্যারিয়ার শুরু করতে ইব্রাহিম প্রস্তুত। কেন হবে না? আমার সব সন্তানকেই এই পেশায় দেখতে চাই। কাজ করার জন্য এটি খুবই ভালো জায়গা। ১৭-১৮ বছর বয়সে আমার খুব খারাপ অবস্থা ছিল। অভিনয় আমাকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছে। নিজের নামে পরিচিত হওয়া, কাজের প্রতি সন্তুষ্টি ছিল। অভিনয়ের মাধ্যমে সবকিছু উপভোগ করেছি। আমি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি।’

এর আগে ছেলের সিনেমা জগতে আসার পরিকল্পনা প্রসঙ্গে সাইফ বলেন, ‘অন্য কাজের চেয়ে সিনেমায় ক্যারিয়ার গড়ার আইডিয়া তার বেশি পছন্দ। যদিও সারা ছাড়া পরিবারের অন্য কেউ এ ব্যাপারে আগ্রহী নয়। এটি এখন সম্পূর্ণ ভিন্ন জগত। তাকে ভালোভাবে প্রস্তুত হতে এবং সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেব।’

সাইফ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘বান্টি অউর বাবলি-টু’। এছাড়া ‘আদিপুরুষ’ ও ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status