ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হোয়াইট হাউজে যেই আসুক বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 3:57 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 November, 2020, 6:10 PM

হোয়াইট হাউজে যেই আসুক বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না

হোয়াইট হাউজে যেই আসুক বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না

হোয়াইট হাউজে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, 'হোয়াইট হাউজে যে আসেন আমাদের কোন সমস্যা নেই। কারণ ব্যাক্তি বিশেষের উপর পররাষ্ট্র নির্ভর করে না। আমাদের অর্থনীতি এখন ভালো। অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। আমরা জিও পলিটিক্যালে ভালো অবস্থানে আছি। তাই আমার ধারণা যে সরকারই আসুক আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারব।'

এসময় তিনি জানান, উস্কানিমূলক কোন কিছুই সমর্থন করে না বাংলাদেশ। এই নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status