ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভারতের যেসব রাজ্যে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 3:57 PM

ভারতের যেসব রাজ্যে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতের যেসব রাজ্যে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে বিভিন্ন রাজ্যে ক্লাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। ‘আনলক-৫’ এর গাইডলাইনে ভারতীয় সরকার অপেক্ষাকৃত নিরাপদ রাজ্যগুলোতে স্কুল-কলেজ খোলার নির্দেশ দেয়ার পর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এক প্রতিবেদনে জানিয়েছে, রাজ্য সরকারগুলো তাদের পরিস্থিতি বিবেচনায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।  অন্ধ্রপ্রদেশ, আসাম ও উত্তরখান্ডে নভেম্বরের ২ তারিখ থেকে স্বল্প পরিসরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে।  চন্ডীগড়ে গতকাল থেকে স্বল্প-উপস্থিতিতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান।  হরিয়ানা ও তামিল নাড়ুতে ১৬ নভেম্বর থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান।

তবে, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সাহস করছে না পশ্চিমবঙ্গ সরকার।  ওপার বাংলার রাজ্য সরকার নভেম্বরেও স্কুল-কলেজ খুলছে না বলে ঘোষণা দিয়েছে।  একই পথে হেঁটেছে গুজরাট, ছত্রিশগড়, অরুণাচল, বিহার ও গোয়া সরকারও।  দিল্লির সরকার আগে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নিয়েছিল।  অভিভাবকেরা শঙ্কিত থাকায় ৩১ অক্টোবরের পরেও খুলেনি শিক্ষাপ্রতিষ্ঠান ।

এদিকে, কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরপরই থেকে স্কুল-কলেজ খুলেছে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, সিকিম এবং পাঞ্জাবে ।  তবে প্রদেশগুলোতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুমতি দেয়া হয়েছে।  সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে করা হয়েছে শিফটিংয়ের ব্যবস্থা।

বেশ কয়েকটি রাজ্যে ঝুলে আছে সিদ্ধান্ত।  আবার কোনো কোনো রাজ্যে কম আক্রান্ত জেলাসমূহে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সেখানে জোর দেয়া হচ্ছে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেওয়ার ওপর।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status