ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 3:46 PM

ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। অন্যদিকে বেশ কয়েকটি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছেন মার্কিনিরা। মঙ্গলবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন।  তারা ট্রাম্পবিরোধী স্লোগান দেন।  খবর বিবিসির।

তাদের বিক্ষোভ মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন, ’আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না।

বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউজের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। অনেককে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

ওয়াশিংটন ডিসির সামনে বড় বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।

সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার একাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

এদিকে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।  এখনও ৮৭ টি ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি।  ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৫ ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন।  ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট আর বাইডেন ২৩৮ ইলেকটোরাল ভোট।   
     

সম্পাদনায়: তাহের রাব্বী  
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status