ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুনকে দুদকের জিজ্ঞাসাবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 3:42 PM

ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুনকে দুদকের জিজ্ঞাসাবাদ

ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুনকে দুদকের জিজ্ঞাসাবাদ

ডাক বিভাগের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিদর্শক রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (৪ নভেম্বর) সকালে দুদক কার্যালয়ে উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন।

উদ্যোক্তাদের ল্যাপটপসহ নানা সরঞ্জাম সরবরাহের কথা থাকলেও তা না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে ডাক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আউটসোর্সিং-এর নামে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ডাক বিভাগের মূল ভবন নির্মাণে ২০ কোটি টাকা হাতিয়ে নেয়াসহ নানা দুর্নীতি হয়েছে এ খাতে।

এর আগে প্রকল্প পরিচালক এইস এম গিয়াস উদ্দিন এবং ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে তৃতীয় শ্রেণীর কর্মচারী রাবেয়া খাতুনকে জিজ্ঞাসবাদ করা হয়।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status