ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফের ভাইরাল করণ-বিপাশার প্রেমময় ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 3:29 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 November, 2020, 3:44 PM

ফের ভাইরাল করণ-বিপাশার প্রেমময় ভিডিও

ফের ভাইরাল করণ-বিপাশার প্রেমময় ভিডিও

বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। চার বছর আগে জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রেমের বিচ্ছেদ ঘটান এ অভিনেত্রী। নতুন গুঞ্জনের ইতি ঘটিয়ে ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা।

সম্প্রতি  কারওয়া চৌথের ছবি এবং ভিডিও শেয়ার করলেন বিপাশা বসু। গত বছর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে যেভাবে কারওয়া চৌথ পালন করেছিলেন, সেই ছবি ও ভিডিও আবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন এই বাঙালি অভিনেত্রী।

বিপাশা বলেন, কারওয়া চৌথ উপলক্ষ্যে প্রত্যেক বছর করণের সঙ্গে একযোগে উপোস করেন তিনি। দুজনে একসঙ্গে পালন করেন ওই উৎসব। করণের সঙ্গে এভাবেই চিরকাল বেঁধে থাকতে চান বলেও জানান অভিনেত্রী।

মূলত বিয়ের ৪ বছর পরও যে তাদের সম্পর্ক অটুট, তা কারওয়া চৌথের ভিডিও প্রকাশের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।





সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status