ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
১১ বছর বয়সী ছাত্রীকে ৪ বার ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:46 PM

১১ বছর বয়সী ছাত্রীকে ৪ বার ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১১ বছর বয়সী ছাত্রীকে ৪ বার ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ১১ বছর বয়সী ছাত্রীকে চারবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষাকের বিরুদ্ধে।  এ ঘটনায় মামলার দুই সপ্তাহ পর রোববার (১ নভেম্বর) গভীর রাতে আত্মগোপনে থাকা মোজাম্মেলকে কুমিল্লার দেবিদ্বারের পাওয়ান্নারপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তার মোজাম্মেল হক (৫৫) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই শিক্ষক কুমিল্লার দেবিদ্বারে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন।

মামলার এজাহার অনুযায়ী, ওই এলাকার এক দিনমজুরের মেয়ে মোজাম্মেলের কাছে কোরআন শিখতে প্রতিদিন সকালে ওই মাদ্রাসায় যেতেন। কিন্তু মোজাম্মেল ছুটির পরও মাদ্রাসা পরিষ্কার করার কথা বলে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করতেন। অক্টোবরে মেয়েটি চারবার ধর্ষণের শিকার হয়।

গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মেয়েটির বাবা বাদি হয়ে মোজাম্মেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মোজাম্মেল।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status