ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার গানের মডেল শান্তা জাহান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:33 PM

এবার গানের মডেল শান্তা জাহান

এবার গানের মডেল শান্তা জাহান

টিভি ও স্টেজ অনুষ্ঠান উপস্থাপনা করে এরই মধ্যে তারকাখ্যাতি পেয়েছেন শান্তা জাহান। উপস্থাপনার জন্য অনেক পুরস্কার কিংবা সম্মাননাও পেয়েছেন তিনি। এবার নতুন পরিচয়ে দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়েছেন এই উপস্থাপিকা। একটি গানের ভিডিওর মডেল হয়েছেন শান্তা। দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খানের গাওয়া ‘একটা কথা হয়নি বলা’ শিরোনামের গানটি এরইমধ্যে ওয়াই বিটস নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানের পাশাপাশি শান্তার উপস্থিতিও প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে শান্তা বলেন, ‘উপস্থাপনা করে পরিচিতি পাওয়ার পর অনেক মিউজিক ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি,  কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। দিঠি আপা আমার প্রিয় একজন মানুষ, আর ইউসুফ আমার খুব ভালো একজন বন্ধু। গানটির কথা, সুর ও গায়কী আমার কাছে ভালো লেগেছে। গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার সঙ্গে যারা নিয়মিত কানেক্টেড এবং পরিচিত, অপরিচিত অনেকেই গানটিতে আমার উপস্থিতির প্রশংসা করেছেন। তাতেই আনন্দিত, খুশি আমি।’

এদিকে শান্তা জাহান উপস্থাপনা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। একটি স্যাটেলাইট টিভি চ্যানেল আয়োজিত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এর উপস্থাপনা করছেন। এছাড়া তিনি এটিএন বাংলায় নতুন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সোনালী লাইফ সোনালী জীবন’-এর নিয়মিত উপস্থাপনা করছেন। একুশে টিভিতে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেরা নারীর সেরা রান্না’র উপস্থাপনার কাজ শুরু করতে যাচ্ছেন।

সম্পাদনা: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status