|
কুড়িগ্রাম সদর হাসপাতালে হঠাৎ লিফট বিকল,২ ঘন্টা পর আটকে পড়া রোগী ও স্বজন উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম সদর হাসপাতালে হঠাৎ লিফট বিকল,২ ঘন্টা পর আটকে পড়া রোগী ও স্বজন উদ্ধার আটকে পড়া রোগী ও তাদের স্বজনরা জানায়, চলমান লিফটি হঠাৎ শব্দ করে আটকে যায়। এ সময় তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এ সময় লিফটের ভেতরে থাকা দুজন রোগীর স্বজন প্রায় অজ্ঞান হয়ে পড়েন। অপরদিকে লিফট আটকে যাওয়ার বিষয়টি হাসপাতালে চত্ত্বরে ছড়িয়ে পড়লে লোকজনের ছুটোছুটি শুরু করে এবং ক্ষোভের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আটকে পড়াদের ২ ঘন্টা পর উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীদের অভিযোগ, বারবার টেকনিশিয়ানকে ফোন করা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে জরুরি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এমন অব্যবস্থাপনা সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা অনেকে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন দাবী জানিয়ে বলেন, জেলার প্রধান এই হাসপাতালে প্রতিদিন হাজার- হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। সেখানে এমন অব্যবস্থাপনা জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ বলেন, হাসপাতালে কোন লিফটম্যান পদে লোক নেই। এছাড়া লিফট নিয়ন্ত্রণের দায়িত্ব গণপূর্ত বিভাগের।এই দূরাবস্থার কথা ডিসি মহোদয়ের সমন্বয় কমিটির মিটিংয়ে উত্থাপন করেছি। কিন্তু কোন সুরাহা হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
