ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সান্তাহারে ট্রেনে কাটাপড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার
গোলাম রব্বানী দুলাল
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:01 PM

সান্তাহারে ট্রেনে কাটাপড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার

সান্তাহারে ট্রেনে কাটাপড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার আদমদিঘীর সান্তাহারে ট্রেনে কাটাপড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে পৃথক দুটি জায়গায় এ দুটি লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তফা কামাল। মোস্তফা কামাল জানান, সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর ইয়াসিনপুর মধ্যবর্তী স্থানে শনিবারে রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ৩৩ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো মিলেনি।

এবং রবিবার সকাল সাড়ে ৯টায় বাসুদেবপুর মধ্যবর্তী স্থানে উত্তরা ট্রেনে কাটা পড়ে জুয়েল দেওয়ান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত জুয়েল দেওয়ান ফরিদপুরের আমহাঁটি এলাকার শাহজাহান দেওয়ানের ছেলে। এ ঘটনায় আজ সন্ধ্যায় রেলওয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status