ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েলের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 10:21 PM

অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েলের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন

অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েলের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন

৩১ অক্টোবর ছিল 'হ্যালোউইন ডে'। আর সেকারণেই অদ্ভুত সব সাজে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তারকাদের। বাদ গেলেন না সানি লিওন।

ছবিগুলি পোস্ট করে সানি লিখেছেন, ''শুভ হ্যালোইন !! আমি আশা করি, সবাই এই বছর মজা পেয়েছে আমি এই বছরে সবচেয়ে বেশি ছুটি পেয়েছি।

'হ্যালোউইন ডে' বিষয়টা খানিকটা আমাদের ভূত চতুদর্শীর মত। হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ 'অল হ্যালোজ' ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ 'পবিত্র সন্ধ্যা'। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে 'হ্যালোজ ইভ' শব্দটি এক সময় 'হ্যালোউইন'-এ রূপান্তরিত হয়েছে।

কথিত আছে, অক্টোবরের ৩১ তারিখ মৃতের দেবতা নাকি মৃত অ‍াত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। ওইদিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোউইন ডাইনি সারা উড়ে বেড়ায় অ‍াকাশ জুড়ে। কখনও আবার সবুজ খরখরে দেহের ডাইনি বুড়ি কড়া নাড়ে কোনো বাড়ির দরজায়। সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় হ্যালোউইন উৎসব। ৩১ অক্টোবর রাতে ভূতের মুখোশ পরে, কিংবা বিভিন্ন রকম সেজে লোকজন হ্যালোইনের দিবস পালন করে থাকেন। সাধারণত ইউরোপ ও আমেরিকাতেই এই দিনটি পালিত হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status