ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
প্রেমিককে শাস্তি দিতে নিজের যৌনাঙ্গে আঠা লাগিয়ে দিল প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 9:49 PM

প্রেমিককে শাস্তি দিতে নিজের যৌনাঙ্গে আঠা লাগিয়ে দিল প্রেমিকা

প্রেমিককে শাস্তি দিতে নিজের যৌনাঙ্গে আঠা লাগিয়ে দিল প্রেমিকা

সম্পর্কের শুরুর দিনগুলোর কথা একবার ভেবে দেখুন তো। রোম্যান্টিসিজমে ভরা সেই দিনগুলো কার না মন ভাল করে দেয়। কিন্তু সেই সুখের সম্পর্কেই যখন চিড় ধরে। ভেঙেচুরে ছারখার হয়ে যায় দু’টি মানুষের মন। আর যদি কারও মনের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে তাঁর মনের মানুষ? তবে তার মতো ভয়ংকর অভিজ্ঞতা বোধহয় আর কিছুই নেই, তাই না? তেমনই ঘটনার সাক্ষী স্পেনের যুবক রিকো। প্রেমিকার কাছে প্রতারিত ওই যুবক মানসিকভাবে বিধ্বস্ত।

রিকোর সঙ্গে ঠিক কী ঘটেছিল? ইভান রিকো বেশ কয়েকদিন আগে ভানেশা জেস্টো নামে এক তরুণীর প্রেমে পড়েন। প্রেমের পথে চড়াই উতরাই থাকেই। সেই সব প্রতিকূলতা পেরিয়ে প্রেমিকার হাতে হাত রেখে দিব্যি এগিয়ে চলছিলেন তিনি। আর পাঁচজনের মতো রিকোও তাঁর প্রেমিকাকে বিশ্বাস করতেন। কিন্তু একদিন সামান্য ঝগড়াঝাটি হল। তরুণী আর সম্পর্ক রাখতে নারাজ। বছর ছত্রিশের রিকো বেশ কয়েকবার বুঝিয়েছেন তাঁকে। কিন্তু কোনও লাভ হয়নি। পরিবর্তে দূরত্ব বাড়তে থাকে। যোগাযোগ ছিল না দু’জনের।

একদিন আচমকাই রিকোকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু কেন পুলিশ গ্রেপ্তার করছে তাঁকে? রিকো জানতে পারেন তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যাঁকে তিনি নিজের থেকেও বেশী বিশ্বাস করেছিলেন সেই প্রেমিকাই। পুলিশ জানায় তরুণীর অভিযোগ, রিকো তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর প্রায় অর্ধনগ্ন করে গোপনাঙ্গে আঠা দিয়ে দেওয়া হয়। তারপর থেকেই নাকি নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তরুণী। প্রাক্তন প্রেমিকার অভিযোগ শুনে তাজ্জব রিকো। তিনি এমন কাজ করেননি বলেই বারবার দাবি করতে থাকেন। যদিও পুলিশ তাঁর কথায় আমল দিতে প্রথমে রাজি হয়নি।

এরপর শুরু হয় তদন্ত। তবে তাতেই ভেস্তে গেল তরুণীর সমস্ত পরিকল্পনা। পুলিশ একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায়, তরুণী একটি দোকান থেকে নিজেই আঠা এবং ছুরি কেনেন। তার কথামতো ওই এলাকায় কোনও কালো গাড়ি কিংবা রিকোকেও দেখা যায়নি। তাতেই পুলিশের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তরুণীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রতিশোধ নিতে এই কাজ করেছেন বলে স্বীকার করে নেয় সে। পুলিশ রিকোকে মুক্তি দেয়। তবে আগামী ১০ বছর জেলেই দিন কাটাতে হবে ওই তরুণীকে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status