ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শীতলক্ষ্যায় নৌকা ডুবে দুজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2020, 9:40 PM

শীতলক্ষ্যায় নৌকা ডুবে দুজনের মৃত্যু

শীতলক্ষ্যায় নৌকা ডুবে দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বন্দর স্কুল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর একটি হাসপাতালে নৌকাডুবিতে আহত আরেকজনের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনার দুদিন পর বন্দর স্কুল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আবু হানিফ (৩৮) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খলিলুর রহমান নামের এক ব্যক্তি মারা গেছেন। নৌকাডুবির পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শীতলক্ষ্যা নদী পারাপারের সময়ে একটি যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয় একটি বালুবাহী বাল্কহেড। এতে নৌকাটি ডুবে যায়।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status