ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Saturday, 23 May, 2026, 5:53 PM

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দারের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৩মে)  বিকাল ৩.৩০মিনিটে দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালাগামী একটি মাহিন্দারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. সোহেল (২৫) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল উপজেলার মধ্য বেতছড়ি গোরস্থান পাড়া এলাকার মোতালেবের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন সাদিয়া মনি, তাসলিমা খাতুন ও আব্দুল কাদির। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বাড়ি বেতছড়ি এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর যানবাহন নিয়ন্ত্রণ ও সতর্কতা কম থাকায় ছোট যানবাহনগুলো বেশি ঝুঁকিতে পড়ে।

দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status