ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরাকে গ্যাস পাইপলাইন বিষ্ফোরণে অর্ধশতাধিক হতাহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 9:32 PM

ইরাকে গ্যাস পাইপলাইন বিষ্ফোরণে অর্ধশতাধিক হতাহত

ইরাকে গ্যাস পাইপলাইন বিষ্ফোরণে অর্ধশতাধিক হতাহত

ইরাকের দক্ষিণাঞ্চলে একটি গ্যাস পাইপলাইন বিষ্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ছাড়াও আরও ৫০ এর বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ সূত্রে এ দুর্ঘটনার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও এই বিষ্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। দুজন শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে শিয়া মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন।

দেশটির পুলিশ এ প্রসঙ্গে বলছে, রাজধানী বাগদাদ থেকে ২৭০ কিলোমিটার দূরের সামওয়া নামক শহরের পাশে গ্যাস পাইপলাইন বিষ্ফোরণটি ঘটেছে। শিয়া মিলিশিয়াদের শিবিরের পাশ দিয়ে গেছে গ্যাস পাইপলাইনটি।

গ্যাস বিভাগের কর্মকর্তারা অবশ্য বলছেন, তারা এর আগে বিষ্ফোরণস্থলের পাইপলাইনটিতে ছিদ্র দেখেছিলেন। গ্যাস সংযোগ বন্ধ করে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছে পুলিশ।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, লাইনটির ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সংকট যেন না হয় এ জন্য বিকল্প পাইপলাইনের মাধ্যমে আগামী কয়েক ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু করা হবে। বিষ্ফোরণের কারণ জানতে একটি তদন্ত শুরু হয়েছে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status