ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরির দিনেও হারলো দিল্লি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:27 PM

ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরির দিনেও হারলো দিল্লি

ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরির দিনেও হারলো দিল্লি

প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। তবে তার এই কীর্তির দিনে শেষ হাসি হেসেছে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব।

গত রাতে আইপিএলের ত্রয়োদশ আসরের ৩৮তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্চাবের বিপক্ষে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন ধাওয়ান। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অপরাজিত ১০১ রান করেছিলেন তিনি। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে টানা দু’টি ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ধাওয়ান। তবে ধাওয়ানের রেকর্ডের দিনে পাঞ্জাবের কাছে ৫ উইকেট হেরেছে তার দল দিল্লি।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিল্লি। এক প্রান্ত দিয়ে একাই দিল্লির রানের চাকা ঘুড়িয়েছেন ধাওয়ান। ৬১ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। ধাওয়ানের পর দ্বিতীয় সবোর্চ্চ ১৪ রান করে করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঋসভ পান্থ। পাঞ্জাবের মোহাম্মদ সামি ২৮ রানে নেন ২ উইকেট।

১৬৫ রানের লক্ষ্যমাত্রা ১ ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে পাঞ্জাব। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের ঝড়ো হাফ-সেঞ্চুরির সঙ্গে দলের অন্যান্য ব্যাটসম্যানদের ছোট-ছোট ইনিংসে জয় নিশ্চিত করে ফেলে পাঞ্জাব।

২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করেন পুরান। দলের জয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে ৩২ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩ বলে ২৯ রান করেন। দল হারলেও ম্যাচ সেরা হয়েছেন ধাওয়ান।

এই জয়ে ১০ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো পাঞ্জাব। হারলেও ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো দিল্লি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status