ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ধোনি ‘ফিট’ নন: মিয়াঁদাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:24 PM

ধোনি ‘ফিট’ নন: মিয়াঁদাদ

ধোনি ‘ফিট’ নন: মিয়াঁদাদ

মহেন্দ্র সিং ধোনিকে ফিট মনে করছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনির খেলা দেখে তা-ই মনে করছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে মিয়াঁদাদ বলেন, এবারের আইপিএলে ধোনির ব্যাটিং দেখছি। আমার মতে, তার টাইমিং ও রিফ্লেক্সে সমস্যা আছে। যখন কোনো ক্রিকেটার পুরোপুরি ম্যাচ ফিট থাকে না, তখনই তার এমন সমস্যা ফুটে উঠে। ধোনির ব্যাটিংয়ে এসব সমস্যাই দেখা যাচ্ছে। ধোনিকে আমার ফিট মনে হচ্ছে না।

দীর্ঘদিন পর খেলার কারণেই ধোনির সমস্যা ফুটে উঠেছে বলে মনে করেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘গত বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে সর্বশেষ খেলেছিলো ধোনি। এরপর তিনি আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। দীর্ঘ বিরতির পর আইপিএলে খেলতে নেমেছে এমএসডি। আমার মতে, এটাই এখন তার বড় সমস্যা। দীর্ঘ বিরতির পর ম্যাচের জন্য ফিট হওয়া সহজ নয়। তার ফিট হতে আরো পরিশ্রম করতে হবে এবং সময় লাগবে।'

ফিট হতে ধোনিকে পরামর্শও দিয়েছেন মিয়াঁদাদ। নিজের ক্যারিয়ারের উদাহরন টেনে এনে মিয়াঁদাদ বলেন, আমি মস্তিস্ক দিয়ে ক্রিকেট খেলতাম। এতে বয়স কোন সমস্যা নয়। হয়তো পুরোপুরিভাবে সেরাটা দেয়া যাবে না। তবুও দলের প্রয়োজন মেটানো সম্ভব হবে। আমার পরামর্শ হল, অনুশীলনে ধোনির আরো সময় বাড়ানো উচিত। নেটে যদি এক ঘন্টা ব্যাট করে তবে সেটাকে দু’ঘন্টা বাড়িয়ে দেয়া উচিত। তবেই ধোনি দলের প্রয়োজন মেটাতে পারবে।এ বারের আইপিএলে ৯ ম্যাচে ১৩৬ রান করেছেন ধোনি। তার সর্বোচ্চ রানের ইনিংস ৪৭।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status