ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মাটি কাটতে গিয়ে মাটির নিচেই চাপা পড়ে দুইজনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 11:49 AM

মাটি কাটতে গিয়ে মাটির নিচেই চাপা পড়ে দুইজনের মৃত্যু

মাটি কাটতে গিয়ে মাটির নিচেই চাপা পড়ে দুইজনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটিধসে এর নিচে চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউপির লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মো. হোছনের ছেলে আলি আহমদ ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান। তারা পরিবহন শ্রমিক।

স্থানীয় সূত্র জানায়, রামুর কাউয়ারখোপ ইউপির লট উখিয়ারঘোনা এলাকায় ওই দুই যুবকসহ একদল শ্রমিক পাহাড়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটিধসে আলী আহমদ ও মুজিবুর রহমান চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

ইউএনও প্রণয় চাকমা বলেন, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল। কয়েকদিন আগেও এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছিল।

রামু থানা পুলিশের ওসি মো. আজমিরুজ্জামান বলেন, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status