ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপ তারকার ভাইকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 10:18 PM

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপ তারকার ভাইকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপ তারকার ভাইকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার ফ্যাটি ওয়াপের ভাই টাইসন ডেপিউকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার নিউজার্সির প্যাটারসনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২৬ বছর বয়সী এই যুবক র‍্যাপ তারকা ফ্যাটি ওয়াপের ছোট ভাই। ডেপিউ নিজ শহর প্যাটারসনেই এই হত্যাকাণ্ডের শিকার হলেন। প্যাটারসন ব্লকের যেখান থেকে ডেপিউয়ের মরদেহ উদ্ধার করা হয় সেখানে ফুল সমর্পন এবং মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে।

ঘটনায় দুঃখ প্রকাশ করে মেয়র আন্দ্রে সায়েঘ রোববার বলেন, নিজের ছোট ভাই হারানোর এই দুর্ভাগ্যজনক ঘটনায় ফ্যাটি ওয়াপের প্রতি আমি শোক প্রকাশ করছি। তবে আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, এ হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অচিরেই আমরা হত্যাকারীকে বিচারের মুখোমুখি করব।

এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় ডেপিউের বুকে গুলি করে হত্যা করা হয়। এখন পর্যন্ত হত্যাকারী সম্পর্কে এবং এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। ফ্যাটি ওয়াপ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার ভাইয়ের ছবি পোস্ট করে লেখেন, সহিংসতা থেকে আমার জমজ ছোট ভাইকে আমি বাঁচাতে পারলাম না।

উল্লেখ্য, ডেপিয়ের এই হত্যাকাণ্ড গত সপ্তাহের অর্ধডজন হত্যাকাণ্ডের একটি। পুলিশ যদিও তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status