ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাল থেকে খুলছে সিনেমা হল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 10:37 PM

কাল থেকে খুলছে সিনেমা হল

কাল থেকে খুলছে সিনেমা হল

সব শঙ্কা উড়িয়ে দিয়ে সিনেমা হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত এলো তথ্য মন্ত্রণালয় থেকে। গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হলো। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের পরিচালক তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ।

কাল থেকে সারাদেশের সিনেমা হল খুললেও স্টার সিনেপ্লেক্স খুলবে ২৩ অক্টোবর। এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল এ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। যেটি নিয়ে সকাল পর্যন্ত চলচ্চিত্রাঙ্গনে ছিল অস্পষ্টতা।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status