ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 10:32 PM

১৬ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা

১৬ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা

দেশে যখন ধর্ষণ রুপ নিয়েছে নিত্য ঘটনায় তখন প্রায় দেড়যুগ পুরোনো এক ধর্ষণ মামলার রায় দিলেন কক্সবাজারের আদালত। ১৬ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন জালাল উদ্দিন নামে এক ব্যক্তি।

আজ বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার।

কারাদণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

স্পেশাল পিপি বদিউল আলম সিকদার জানান, আসামি জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অন্তঃস্বত্তা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেনি। তার একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। সেই ছেলের বয়সও বর্তমানে ১৫ বছর। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত। দীর্ঘ ১৬ বছর পর ফরিয়াদি ওই নারী মামলার রায় পেয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এছাড়াও কক্সবাজারে ২০০১ সালে দায়ের হওয়া ধর্ষণ মামলার ১৯ বছর ছয় মাস পর গতকাল মঙ্গলবার নুরুল হুদা নামে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোসলেহ্ উদ্দিন। একই সঙ্গে আসামির ৫০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status