ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমরান খানকে সুপ্রিম কোর্টের নোটিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 9:44 PM

ইমরান খানকে সুপ্রিম কোর্টের নোটিশ

ইমরান খানকে সুপ্রিম কোর্টের নোটিশ

দলীয় আইনজীবীদের একটি অনুষ্ঠানে অংশ নেয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানকে নোটিশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অনুষ্ঠানস্থলের ফি পরিশোধের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

সোমবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত এ নোটিশ দেয় বলে ডন জানিয়েছে। পাশাপশি এদিন দেশটির অ্যাটর্নি জেনারেলকেও নোটিশদিয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার ইসলামাবাদে ক্ষমতাসীন দল সংশ্লিষ্ট আইনজীবীদের সংগঠন ইনসাফ ল’ইয়ারস ফোরামের (আইএলএফ) অনুষ্ঠানে যোগ দেন ইমরান খান। সেখানে বক্তৃতাও দিয়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে বিচারক কাজী ফয়েজ ইসা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরো দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা দলের নন। তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন।

ইসলামাবাদের যে সরকারি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হয়েছিল, সেটির ভাড়া দেয়া হয়েছে কিনা, দিলে কে দিয়েছে কিংবা কে দেবে, কনভেনশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তাও জানতে চেয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।

আইএলএফের একই অনুষ্ঠানে যোগ দিতে গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি বাদ দেয়ায় পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলের ওপর বিরক্তিও প্রকাশ করেন সুপ্রিম কোর্টের এ বিচারক।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status