ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাবার নিয়ে ইসরায়েলি সেনাদের মধ্যে মারামারি, আহত ২১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 9:37 PM

খাবার নিয়ে ইসরায়েলি সেনাদের মধ্যে মারামারি, আহত ২১

খাবার নিয়ে ইসরায়েলি সেনাদের মধ্যে মারামারি, আহত ২১

একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুপুরের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মারামারাতি ২১ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

সম্প্রতি অধিকৃত জিভন্তি পদাতিক ব্রিগেডের কেটিজিওট প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে।

এদিকে সেনা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, সেখানে দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য ঘাঁটিতে অবস্থান করছিল।

খাবারের জন্য লাইনে দাঁড়ালে বেদুইন ৫৮৫তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে সাকেড ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু‘দলের মধ্যে মারামারি শুরু হয়।

এ সময় মারামারিতে দুই দলের প্রায় ৩০ জন সেনাসদস্য জড়িয়ে পড়েন। এর মধ্যে ২১ জন আহত হন। পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই মারামারি থামান।

মারামারির এক পর্যায়ে সেনাদের কেউ কেউ অস্ত্রে গুলি ভরে ফেলেন।

আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজন হাসপাতালে পুনরায় মারামারিতে লিপ্ত হন। সে সংঘর্ষ দ্রুত থামিয়ে দেন একজন কমান্ডার।

ইসরায়েলি সামরিক বাহিনী মারামারির ঘটনাটি খুবই অস্বাভাবিক ও মারাত্মক বলে বর্ণনা করেছে। তারা বলছে, এই ঘটনায় জড়িত প্রত্যেক সেনাসদস্যকে শাস্তির আওতায় আনা হবে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, এই সংঘর্ষ থামাতে যেসব কমান্ডার ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। সামরিক প্রশিক্ষণ থেকে দুই কোম্পানিকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানানো হয়।

৫৮৫ ইউনিটটি বেদুইন ও আরব খ্রিস্টানদের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত। আনুমানিক ১৫০০ বেদুইন বর্তমানে ইসরাইল সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status