ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজার আগমনে থাইল্যান্ডে বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 9:50 PM

রাজার আগমনে থাইল্যান্ডে বিক্ষোভ

রাজার আগমনে থাইল্যান্ডে বিক্ষোভ

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের দেশে ফেরায় আবারো সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড। বুধবার দেশটির রাজধানী ব্যাংককে থাই রাজার গাড়িবহরকে উদ্দেশ্য করে বিক্ষোভ করেছে দেশটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। তারা রাজার গাড়িবহর থেকে বিক্ষোভবকারীদের পিছনে সরিয়ে দেন। সেসময়ে তিন আঙুলের মাধ্যমে স্যালুট দিয়ে প্রতিবাদ জানায় তারা। এই আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে এই স্যালুট। এই অঙ্গভঙ্গিটি হাঙ্গার গেমসের চলচ্চিত্রগুলো দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। ওই চলচ্চিত্রগুলোতে এটিকে ঐক্য ও বিদ্রোহের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকা রাজা ভাজিরালংকর্নের ক্ষমতা কমানোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারও পদত্যাগ চান তারা।

থাই রাজা বেশিরভাগ সময় বিদেশে কাটান। বেশ কয়েক সপ্তাহ ধরে জার্মানি থেকে ফিরেছেন তিনি। তার সঙ্গে থাই রানি সুথিদাও ছিলেন ওই গাড়িতে। বুধবার বিকেলে রতচাদম্নোয়েন অ্যাভিনিউ দিয়ে বৌদ্ধদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা।

এদিকে, বুধবার বিক্ষোভকারীদের বিরোধিতায় ব্যাংককের রতচাদম্নোয়েন অ্যাভিনিউয়ে সমবেত হয়েছিলেন রাজ পরিবারের সমর্থকেরাও। তাদের অনেকেই রাজকীয় হলুদ রঙের টি-শার্ট পরে এসেছিলেন। সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ এড়াতে দুই পক্ষের মাঝে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী অবস্থান নেন। সেসময় বিরোধীপক্ষকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি যেতে বাধা দেন তারা। সূত্র- বিবিসি


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status