ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 8:29 PM

পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু

পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।
নিহতরা হল, সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের গণি হেড মাস্টার বাড়ির শাহজাহানের কন্যা সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের কন্যা সুমি আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানাযায়,   শিশু দুইটি পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার পূর্বেই তারা মারা যায়।

সম্পাদনায়:খালেদ সুজন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status