ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাণীনগরে আওয়ামীলীগের চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ ছাত্রদল নেতা আটক
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 8:28 PM

রাণীনগরে আওয়ামীলীগের চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ ছাত্রদল নেতা আটক

রাণীনগরে আওয়ামীলীগের চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ ছাত্রদল নেতা আটক

নওগাঁর রাণীনগরে একই রাতে আওয়ামীলীগের চারটি নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় জরিত সন্দেহে সুমন হোসেন (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে প্রচার প্রচারনার জন্য  নির্বাচনী ক্যাম্প করেছে নৌকা মার্কার সর্মথকরা। মঙ্গলবার রাতে দুবৃত্তরা হামলা চালিয়ে চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। রাণীনগর উপজেলা  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু জানান,মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে অবস্থিত নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে এবং একই রাতে একডালা ইউনিয়নের স্থল বরবড়িয়া গ্রামে নির্বাচনী ক্যাম্পে,পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী নির্বাচনী ক্যাম্প ও খট্রেশ্বর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে। তিনি দাবি করে বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের লোকজন এই ন্যাক্কার জনক হামলা,ভাংচুর ও অগ্নিকান্ড ঘটিয়েছে। এঘটনায় জড়িত থাকার সন্দেহে থানাপুলিশ অভিযান চালিয়ে ভান্ডার গ্রামের আক্কাছ আলীর ছেলে উপজেলা ছাত্রদলের আহব্বয়ক কমিটির সদস্য সুমন হোসেনকে আটক করেছে। এঘটনায় পারইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুকমল চন্দ্র বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ।  

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,ইতি মধ্যে পারইল ইউনিয়নের ভান্ডার গ্রাম বগার বাড়ীতে নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।  সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। অপর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status