ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ইকুয়েডরের কাছে পরাস্ত সুয়ারেজরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 7:48 PM

ইকুয়েডরের কাছে পরাস্ত সুয়ারেজরা

ইকুয়েডরের কাছে পরাস্ত সুয়ারেজরা

লাতিন আমেরিকার বাছাইপর্বের আরেক ম্যাচে হোঁচট খেয়েছে উরুগুয়ে। ইকুয়েডরের কাছে ৪-২ গোলে হেরেছে লুইস সুয়ারেজরা।

ইকুয়েডরের বিপক্ষে ১৫ মিনিটেই হোঁচট খায় উরুগুয়ে। নিজেদের মাঠে গোল করে দলকে লিড এনে দেন কাইসেদো। অনেকটা সময় ম্যাচের স্কোর থাকে একই। অবশেষে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে এসত্রাদার গোলে লিড দ্বিগুণ করে ইকুয়েডর।

দ্বিতীয়ার্ধ্বে ফিরে আক্রমণে আরো ধার বাড়ায় স্বাগতিকরা। ৫২ মিনিটে জোড়া গোল পূরণ করেন এসত্রাদা। তাতে ইকুয়েডরের স্কোর দাঁড়ায় ৩-০।  এরপর ৭৫ মিনিটে প্লাটার গোলে ৪-০ গোলের লিড পায় ইকুয়েডর। ততক্ষণে হারের শঙ্কায় উরুগুয়ে।

শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়েছেও। হেরেছে অস্কার তাবারেজের দল। মাঝে ৮৪ মিনিট আর যোগ করা সময়ে দুটি পেনাল্টি গোলে উরুগুয়ের হয়ে ব্যবধান কমান দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। 


সম্পাদনা: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status