স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারী নির্যাতন বিরোধী সেল কার্যকরসহ ৯ দফা দাবি জানানো হয়েছে নারী সমাবেশ থেকে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে, শাহবাগে এসব দাবি জানানো হয়। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
ধর্মীয়সহ সকল ধরনের সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ গণ্য করার দাবিও জানানো হয় এ সমাবেশ থেকে। এছাড়া পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক প্রবন্ধ, ছবি ও শব্দ চয়ন পরিহার করার কথা বলেন বক্তারা।
আগামী ১৬ থেকে ১৭ অক্টোবর ঢাকা-নোয়াখালী লং মার্চের ঘোষণা দিয়ে তা সফল করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।ধর্ষণ ও মৃত্যুর বিচার না পাওয়া পরিবারের অনেক সদস্যরাও সমাবেশে অংশ নেন।