ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিবের সাথে বেসিস প্রতিনিধির বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 10:52 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 6 October, 2020, 10:55 PM

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিবের সাথে বেসিস প্রতিনিধির বৈঠক

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিবের সাথে বেসিস প্রতিনিধির বৈঠক

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনের সাথে মঙ্গলবার ৬ অক্টোবর সাক্ষাত করেন। সাক্ষাতকালে বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে করণীয় সম্পর্কে বেসিসের সুনির্দিষ্ট প্রস্তাবনাসমূহ তুলে ধরেন। এসময় বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর তাঁর বক্তব্যে আন্তর্জাতিক/দাতা-সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহে স্থানীয় সফটওয়্যার ও সফটওয়ার পরিষেবা কোম্পানিগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পায়, সে বিষয়টি বিবেচনা করার জোড় দাবী জানান।

একইসাথে দাতা ও সহযোগী প্রতিষ্ঠানের সহায়তার জন্য প্রস্তাবিত প্রকল্পসমূহে বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল ডিভাইস পণ্য, সফটওয়্যার বা আইটি পরিষেবাকে অগ্রাধিকার প্রদান; ক্রয় প্রক্রিয়ায় যোগ্যতার শর্তাবলীতে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় তথ্যপ্রযুক্তিবিদদের ৬০ শতাংশের অধিক নিয়োগে কারিগরি বিভাগে অগ্রাধিকার প্রদানের জন্য অনুরোধ করেন।

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বেসিস সভাপতির বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং বেসিসের প্রস্তাবসমূহকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। একইসাথে এসকল প্রস্তাবসমূহ বাস্তবায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বেসিস যৌথভাবে কীভাবে ফলপ্রসুভাবে কাজ করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status