ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শিশু ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 10:09 PM

শিশু ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চট্টগ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সোমবার (৫ আগস্ট) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সাধন বড়ুয়া (৭৪) ওই গ্রামের মৃত জামিনী বড়ুয়ার ছেলে, বলে জানিয়েছে র‌্যাব।


র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, রাঙ্গামাটি থেকে বাবার সঙ্গে বেড়াতে আসা মেয়েটিকে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুসলিয়ে সাধন ধর্ষণ করে। ঘটনা জানাজানির পর মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাউজান থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে র‌্যাব রাতে অভিযান চালিয়ে সাধনকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় কিশোরীর বাবা ৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাউজান থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ৯(১) ধারায় মামলা (৭/তাং-০৫-১০-২০২০) দায়ের করেন। তিনি বলেন,গত ৩ অক্টোবর আবুরখীলে আমার বোন প্রতীমা বড়ুয়ার বাড়িতে থাকা আমার ১১ বয়সী কন্যাকে ধর্ষণ করেন সাধন বড়ুয়া নামের এক নরপশু।

ঘটনার দিন বিকাল চারটার দিকে আমার বোনের বাড়ির প্রতিবেশী সাধন বড়ুয়া আমার মাতৃহারা কন্যাকে ফুসলিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে সাধনা কুটিরে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পাঁচশত টাকার একটি নোট ধরিয়ে দেন। পরে আমার অবুজ মেয়েটি ঘরে ফিরে তার ফুফুকে জানিয়ে দেন।

ভিকটিমের বাড়ি রাঙ্গামাটি জেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভেদভেদী এলাকায়। ৭ বছর পূর্বে ভিকটিম শিশুটির মা মারা যান। বাবা চট্টগ্রাম নগরীতে চাকরি করেন। মা মারা যাওয়ার পর হতে পারিবারিক অসুবিধার কারণে ভিকটিম শিশু কন্যা ও তার এক ভাই রাউজান উপজেলার অবুরখীলে ফুফুর বাড়িতে থাকেন। ভিকটিম শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status