ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সংকট কেটেছে, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামান্না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 9:04 PM

সংকট কেটেছে, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামান্না

সংকট কেটেছে, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামান্না

করোনাভাইরাসে আক্রান্ত ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে সংকট কেটে যাওয়ায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। সোমবার বাড়ি ফিরেছেন তিনি। তবে করোনাভাইরাস থেকে এখনো পুরোপুরি মুক্তি পাননি অভিনেত্রী।

গত সপ্তাহেই তার কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছিল। বাড়ি ফিরে ফ্যানেদের জানিয়েছেন নিজের স্বাস্থ্যের কথা। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, পুরোপুরি সুস্থ হওয়ার পথেই রয়েছেন নায়িকা।

নায়িকা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, আমি ও আমার টিম সেটে নিয়ম মেনেই ছিলাম, তাও দুর্ভাগ্যবশত গত সপ্তাহে আমার হালকা জ্বর আসে। প্রয়োজনীয় পরীক্ষা করাতেই ধরা পড়ে আমি করোনাভাইরাস পজিটিভ। আমি নিজেই হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হই। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য নিই। আমাকে এখন হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে। তবে করোনাকে পুরোপুরি এখনো জয় করতে পারেননি তামান্না। আপাতত বাড়িতে একেবারে আইসোলেশনে রয়েছেন তিনি।

তিনি আরো লিখেছেন, গত সপ্তাহটা খুবই খারাপ কেটেছে, তবে এখন আমি অনেকটাই ভালো আছি। আমি আশাবাদী আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status