ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিলিয়নিয়ারকে বিয়ে করছেন কাজল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 8:52 PM

বিলিয়নিয়ারকে বিয়ে করছেন কাজল

বিলিয়নিয়ারকে বিয়ে করছেন কাজল

অবশেষে বিয়ের ঘোষণা দিলেন তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে কাজল আগরওয়াল লিখেছেন, তিনি আনন্দের সঙ্গে জানাচ্ছেন, ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে গৌতম কিচলুর সঙ্গে ছোট পরিসরে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই মহামারি তাঁদের আনন্দ সংকুচিত করবে। তবে তাঁরা একসঙ্গে জীবন শুরু করতে পেরে আনন্দিত।


গেল আগস্টে বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটি বদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি।

তবে লক্ষ্মী মাচুর শোতে কাজল বলেছিলেন, ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করছেন। আর তা হতে পারে পারিবারিকভাবে। কাজল আরো বলেছিলেন, তিনি এমন কাউকে স্বামী হিসেবে চান, যিনি যত্নবান ও আধ্যাত্মিকতায় উদ্ভাসিত। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি ও প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status