ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভালুকায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 7:45 PM

ভালুকায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ভালুকা উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন আয়োজন করে আমরা ভালুকাবাসী।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষানুরাগী মাহমুদা মুন্নি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, শিক্ষক ও সমাজ কর্মীরা মোঃ শফিকুল ইসলাম খান, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মাহমুদুল হাসান ফুরাত ও আসাদুজ্জামান সুমনসহ অনেকেই বক্তব্য রাখেন। ধর্ষণ ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন বক্তারা।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status