ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বোয়ালমারীতে মানবন্ধন
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 7:27 PM

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বোয়ালমারীতে মানবন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বোয়ালমারীতে মানবন্ধন

নোয়াখালীসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুর্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পৌরসদরের বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখা ও বোয়ালমারী উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

এতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন ও সারাদেশে নারী ধর্ষণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 সাংবাদিক আলামিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের বোয়ালমারী উপজেলা শাখা ও বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহব্বত জান চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক মো. নুরইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুর, ময়না ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মিজান উর রহমান, সাংস্কৃতিক কর্মী ও কবি আব্দুস সবুর, হাফেজ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষুধার্তের আর্তচিৎকারের মডারেটর হাবিব জং প্রমুখ।


    
সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status