ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
লাইভের সময়ই টিকটক তারকাকে পুড়িয়ে মারলেন প্রাক্তন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:19 PM

লাইভের সময়ই টিকটক তারকাকে পুড়িয়ে মারলেন প্রাক্তন স্বামী

লাইভের সময়ই টিকটক তারকাকে পুড়িয়ে মারলেন প্রাক্তন স্বামী

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের জনপ্রিয় একজন তারকাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ সময় লাইভ স্ট্রিমিংয়ে ছিলে লামু নামের ওই তরুণী।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়ে সাবেক স্বামী। এ সময় তার হাতে ছিল ছুরি ও পেট্রোল।

চীনের সিনচুয়ান কাউন্টি কর্তৃপক্ষ জানায়, হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিচুয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি।

বিবিসি জানায়, ৩০ বছর বয়সী লামু চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা ছিলেন। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করত কয়েক লাখ ফলোয়ার। ছোট ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।


লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ হয়েছে।
           
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status