ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফ্লাইওভারে বাসের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:11 PM

ফ্লাইওভারে বাসের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

ফ্লাইওভারে বাসের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বেপরোয়া বাসের ধাক্কায় মাহমুদুর নবী (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সেখানেই পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেন। গে-ারিয়া থানার এসআই সৈয়দ আবদুল মান্নান জানান, পেশায় ঠিকাদার মাহমুদুরের গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায়। সপরিবারে তিনি রাজধানীর ডেমরার সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর।

এ সময় গজারিয়া পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status