ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:06 PM

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

সাভারের আশুলিয়ায় চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া মোল্ল্যাবাজার এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মিজানুর রহমান পাবনা জেলার বেড়া থানার বাড়াদিয়া গ্রামের ওয়াজ শেখের ছেলে। জানা গেছে, তিনি ভুক্তভোগী মেয়েটির প্রতিবেশি। গতকাল শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন মিজানুর। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার শুরু করলে মিজানুর পালাতে চেষ্টা করেন। তবে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাইছার হামিদ জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুর পরিবার আশুলিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, এর আগে গত দুদিনে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে এক নারী শ্রমিক গণধর্ষণ সহ ছয়জন ধর্ষণের শিকার হয়েছেন।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status