ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
তোমরা তার জিভ কেটে দিয়েছো, কিন্তু চুপ করাতে পারোনি: আলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 12:52 PM

তোমরা তার জিভ কেটে দিয়েছো, কিন্তু চুপ করাতে পারোনি: আলিয়া

তোমরা তার জিভ কেটে দিয়েছো, কিন্তু চুপ করাতে পারোনি: আলিয়া

সম্প্রতি যোগী রাজ্যে ঘটে যাওয়া গণধর্ষণে তরুণীর মৃত্যুতে ক্ষুব্ধ ভারতীয়রা। বলিউডের অনেক তারকাই এতে ক্ষোভ প্রকাশ করেন। নিজস্ব মন্তব্যও প্রকাশ করেছেন অনেক তারকাই। এবার এ বিষয়ে মুখ খুললেন আলিয়া ভাট।

 তিনি বলেন, ‘তোমরা তার জিভ কেটে দিয়েছো, কিন্তু চুপ করাতে পারোনি। এবার তার হয়ে সুর চড়াবেন আরো অনেকে।

আলিয়া আরো বলেন, ‘পুরুষ বা নারী নয়, মানুষ হিসেবে আমার নিরাপত্তা সবার আগে প্রয়োজন। তারকাদের নিরাপত্তা নিয়েও অনেক প্রশ্ন। চারদিকে এতটা অনিয়ম। এই অনিয়মের মধ্যে আমিও তো নিরাপদ না।’

গত ১৪ সেপ্টেম্বর হাথরাসের দলিত তরুণীর ওপর অত্যাচার চালানো হয়। এরপর তাকে খুনের চেষ্টা করে অপরাধীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ১৪ দিনের লড়াই শেষ করে চলে যান নির্যাতিতা। যোগী রাজ্যে তরুণীর মৃত্যুর পর গর্জে উঠতে শুরু করে গোটা দেশ। বলিউডের অক্ষয় কুমার থেকে কারিনা কাপুর কিংবা প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেকে প্রতিবাদে মুখর হন হাথরাস নিয়ে।

প্রিয়াঙ্কা বলেন, ‘আর কত নির্ভয়াকে আর এভাবে দেখতে হবে! কত মেয়ের ওপর অত্যাচার করা হবে!’ কেন আইন এই চিৎকার শুনতে পায় না বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে কঙ্গনা রানাওয়াত দাবি করেন, হাথরাসের অপরাধীদের প্রকাশ্যে গুলি করে মারা হোক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। যোগী অবশ্যই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন কঙ্গনা।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status