ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আবারও আসছে ‘গেন্দা ফুল’, থাকছে চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 10:13 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 October, 2020, 10:16 PM

আবারও আসছে ‘গেন্দা ফুল’, থাকছে চমক

আবারও আসছে ‘গেন্দা ফুল’, থাকছে চমক

চলতি বছরই প্রকাশ হয়েছিল র‌্যাপার বাদশার ‘গেন্দা ফুল’। মূলত পশ্চিমবঙ্গের সাধক রতন কাহারের বিখ্যাত গানটিই নতুন ধাঁচে তুলে আনেন তিনি। এতে মডেল হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক এতে উল্লেখ করেনি গানের আসল মালিক রতম কাহারের নাম।

রতন কাহারের নাম না উল্লেখ করায় সমালোচনার মুখে পড়তে হয় সনি মিউজিককে এবং র‌্যাপার বাদশাকে। রতন কাহার যেন এবার সেই অবহেলারই পুরস্কার পাচ্ছেন।  

কলকাতার সংগীত পরিচালক-তবলা বাদক বিক্রম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল তৈরি করছেন নতুন ‘গেন্দা ফুল’। এতে এক ফ্রেমে হাজির হচ্ছেন জ্যাকুলিন, রতন কাহার ও কলকাতার দেবলীনা।

আর এ উদ্যোগটি নিয়েছে একই প্রতিষ্ঠান, সনি মিউজিক। তাদের তরফ থেকে বিক্রম ঘোষের কাছে এই প্রস্তাব আসে। বলা হয় ‘গেন্দা ফুল’-এর একটি তবলা মিক্স করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রম বলেন, ‘ডিজে মিক্স হয় শুনেছি, রিমিক্স শুনেছি। কিন্তু তবলা বিট মিক্স! তখনই ঠিক করি যদি এটা তবলা মিক্স হয় তবে রতন কাহারকে দিয়েই গাওয়াবো।

বিক্রম ঘোষ বিষয়টি নিয়ে খানিকটা দ্বিধায় ছিলেন। কারণ রতন কাহার কাজটি আদৌ করবেন কিনা- সে বিষয়ে সন্দেহ ছিল। দূর হয়েছে সে আশঙ্কা। কারণ সম্প্রতি এই গীতিকবি অংশগ্রহণ করেছেন গান ও ভিডিওতে।

এদিকে বাদশার ‘গেন্দা ফুল’-এ অন্তরা ছিল না। নতুনটাতে সেটি থাকছে। নতুন করে অন্তরা লিখেছেন সুগত গুহ। গেয়েছেন ইমন। নতুন মিউজিক ভিডিওতে জ্যাকুলিনের মতোই লাল পেড়ে শাড়িতে দেখা যাবে দেবলীনা কুমারকে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আসবে গানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status