ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চুম্বনের মুহূর্তে লাথি দিল প্রেমিকা, নদীতে পড়লো প্রেমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:58 PM

চুম্বনের মুহূর্তে লাথি দিল প্রেমিকা, নদীতে পড়লো প্রেমিক

চুম্বনের মুহূর্তে লাথি দিল প্রেমিকা, নদীতে পড়লো প্রেমিক

বর-কনে রাজি থাকার পরও বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মুখে লাথি খাওয়ার ঘটনা ঘটলো এবার। সম্প্রতি সামাজিক মাধ্যমে পুরো ঘটনার ভিডিওটিও ছড়িয়ে পড়েছে।

থিও স্যান্টোনাস নামের এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্টে রোববার ভিডিওটি পোস্ট হয়েছে। ভিডিওতে দেখা গেছে, নদীর বুকে এক নারীকে বিয়ের প্রস্তাব দিতে এগিয়ে যাচ্ছেন যুবক। নদীর পাড়ের কাছাকাছি একটি ছোট বোটের উপরে ওই নারী একাই ছিলেন। আর প্রেমিক তার প্রেমিকার কাছে পৌঁছাতে কাঠের জেটি পেরিয়ে আর একটি বোটের উপর দিয়ে এগোচ্ছিলেন।

প্রেমিকার কাছে পৌঁছে পকেট থেকে আংটি বের করে প্রস্তাব দেন তিনি। আনন্দে-লজ্জায় দুই হাত দিয়ে প্রথমে মুখ ঢেকে ফেলেন। পরে তিনি ‘হ্যাঁ’-ও বলেন। যুবতী এই প্রস্তাবে যে বেশ খুশিই ছিলেন তা তার চোখ মুখের ভাষাতেই ধরা পড়ছিল। ‘হ্যাঁ’ বলার পরে তারা পরস্পরকে চুম্বন করতে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি। নদীতে পরে গেলেন প্রেমিক।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারীর নৌকাটি কোথাও বাঁধা ছিল না। জলে ভেসে একটু একটু করে সেটি এগিয়ে যাচ্ছিল। কিন্তু চুম্বন করতে যাওয়ার সময়ই ঘটে যত বিপত্তি। বোটটি এতটাই দুলে ওঠে এবং সরে যায় যে ওই নারী নিজের বোটের মধ্যেই উল্টে পড়ে যান। হঠাৎ এ ঘটনায় সামলাতে পারেননি যুবকও। প্রেমিকার পা গিয়ে লাগে প্রেমিকের মুখে আর নদীতে পরে যান তিনি।

যুবকের কোনও বন্ধু বা আত্মীয় দূর থেকে এই স্মরণীয় মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করে রাখছিলেন। অঘটন দেখেই তিনি ক্যামেরা চালু অবস্থাতেই দৌড়তে থাকেন। তবে ভাগ্যক্রমে ওই যুগলের কারোরই কোনো আঘাত লাগেনি। তবে এমন মজার ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

সাম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status